| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১ পিক আপ ভ্যান জব্দ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-05-2026 ইং
  • 1749 বার পঠিত
ফেনীতে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১  পিক আপ ভ্যান জব্দ
ছবির ক্যাপশন: ফেনীতে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১ পিক আপ ভ্যান জব্দ


নিজস্ব প্রতিনিধি

ফেনীতে ১৭,৪১৫ পিস ইয়াবাসহ ১জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিক আপ ভ্যান জব্দ করেছে।

গতকাল মঙ্গলবার দুপুরে ফেনী সদর থানার লালপোল এলাকার মুহুরী ফিলিং স্টেশন এর সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে একটি নীল রংয়ের পিকআপ ড্রাইভারের কথাবার্তা এলোমেলো মনে হলে অভিযুক্ত ড্রাইভার মোঃ নুরুজ্জামান রাসেল (২৮), পিতাঃ মোঃ মাসুদুর হাসান, সাং-সতঘড়ি (পুরাতন পাড়া), থানাঃ চুয়াডাঙ্গা সদর, জেলাঃ চুয়াডাঙ্গা’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে পিকআপ ভ্যানের ড্রাইভিং সিটের নিচে বিশেষ কৌশলের রক্ষিত একটি শপিং ব্যাগ হতে মোট ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৩ লক্ষ টাকা। এসময় মাদক দ্রব্য পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তারকে ও মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী সদর মডেল থানায় সোফর্দ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group