| বঙ্গাব্দ
ad728
ad728

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলে বাসের ধাক্কা কালীদহে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-05-2026 ইং
  • 1826 বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলে বাসের ধাক্কা  কালীদহে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
ছবির ক্যাপশন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলে বাসের ধাক্কা কালীদহে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু


নিজস্ব প্রতিনিধি: 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে সড়ক দূর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছে। একই ঘটনায় আরও একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নে মহাসড়কের ঢাকামুখি লেইনের হাফেজিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। 

নিহতরা হচ্ছেন, নুর আলম (৪৫) ও তার ছেলে মো. নিরব (২৫)। একই ঘটনায় আহত হয়েছে নুর আলমের ভাগিনা ও লেমুয়া ইউনিয়নের সিরাজ মিয়ার ছেলে আফজাল মিঠু (৩৭)। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে মোটরসাইকেলে করে ফেনীতে ফিরছিলেন নুর আলম। হাফেজিয়া এলাকায় পৌছালে পথে দ্রুতগতির দাউদকান্দি এঙ্প্রেস নামের একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নুর আলম মারা যান। গুরুতর আহত ছেলে নিরব ও ভাগিনা আফজাল মিঠুকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নিরবের মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসটি থামিয়ে চালক পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে ফেনী মডেল থানায় এজহার দাখিল করা হয়েছে। 

এদিকে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এখন পর্যন্ত থানায় কোন এজহার জমা হয়নি। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রীয়াধিন রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group