| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) মানববন্ধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-05-2026 ইং
  • 3976 বার পঠিত
পরশুরামে ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) মানববন্ধন
ছবির ক্যাপশন: পরশুরামে ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) মানববন্ধন


পরশুরাম প্রতিনিধি 

সম্প্রতি ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যায়িত করে মিটফোর্ডের সামনে থেকে কিছু সংখ্যক মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে আটক করা হয়। তারই প্রতিবাদে পরশুরাম ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) একটি মানববন্ধনের আয়োজন করেন। 

‎গতকাল সোমবার সকালে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে সামনে সারাদেশে কর্মসুচির অংশ হিসেবে বিভিন্ন ঔষুধ কোম্পানির প্রতিনিধিরা এ মানববন্ধনের আয়োজন করেন। 

‎উপজেলা কমিটির সভাপতি মো লিটন খোন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আউয়ালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির সিনিয়র উপদেষ্টা মাহমুদ হাসানসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ।

‎মানববন্ধনে বক্তারা বলেন, “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। চিকিৎসকদের কাছে ঔষুধের সঠিক তথ্য পৌঁছে দেওয়া, আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রোগীদের সেবার মান উন্নয়নে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবদান অনস্বীকার্য।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group