| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাইয়ে ফারিয়ার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-05-2026 ইং
  • 3956 বার পঠিত
মিরসরাইয়ে ফারিয়ার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: মিরসরাইয়ে ফারিয়ার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত


মিরসরাই প্রতিনিধি

পেশাগত মর্যাদা রক্ষা ও চাকরির সুন্দর পরিবেশ নিশ্চিত করার দাবীতে বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার (ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন) ডাকে মিরসরাই উপজেলা ফারিয়ার উদ্যোগে মানববন্ধ অনু্ষ্িঠত হয়েছে। 

গতকাল সোমবার সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে তাঁরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। মিরসরাই, মস্তাননগর, বারইয়ারহাট ইউনিট ও উপজেলা ম্যানেজার ফোরাম এক সাথে কর্মসূচিতে অংশ নেয়।

মিরসরাই উপজেলার ফারিয়ার সভাপতি শুধাংশু শেখর শর্মার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপদেষ্টা আব্দুর সাত্তার, সিনিয়র সহ সভাপতি, মো. ইব্রাহিম, উত্তর জেলা ফারিয়ার সদস্য দিদারুল আলম, মিরসরাই ইউনিটের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, মস্তাননগর ইউনিটের সভাপতি জোবায়ের, সাধারণ সম্পাদক জোনায়েদ, বারইয়ারহাট ইউনিটের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সুমন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে বক্তারা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের কাজের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করার জন্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে শুধাংশু শেখর শর্মা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্যে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের কাজের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। যদি ভবিষ্যতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল বলে আখ্যায়িত করা হয় এবং গ্রেপ্তার করা হয় সারা বাংলাদেশে একযোগে সর্বাত্মক কর্ম বিরতির ঘোষণা দেওয়া হবে। মানবন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group