| বঙ্গাব্দ
ad728
ad728

গণসংযোগে ব্যস্ত সময় পার করছে মিলন-পিপুল প্যানেল

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-05-2026 ইং
  • 274 বার পঠিত
গণসংযোগে ব্যস্ত সময় পার  করছে মিলন-পিপুল প্যানেল
ছবির ক্যাপশন: গণসংযোগে ব্যস্ত সময় পার করছে মিলন-পিপুল প্যানেল


শহর প্রতিনিধি: 

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে নাছির উদ্দিন মিলন ও পিপুল পরিষদের প্রার্থীরা সকাল বিকাল করে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। মঙ্গলবার সকালে প্যানেলের সভাপতি পদপ্রার্থী নাছির উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুশফিকুর রহমান পিপুলের নেতৃত্বে প্রার্থীরা ফেনী শহরের ট্রাংক রোড এলাকায় ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করেন। এসময় প্যানেলের বিভিন্ন পদে প্রার্থীরা ব্যবসায়ীদের কাছে ছাতা প্রতীকে ভোট প্রার্থনা করেন। 

ছাতা প্রতীকের প্যানেলের সভাপতি প্রার্থী নাছির উদ্দিন মিলন জানান, আমরা গণসংযোগে ব্যবসায়ী ও ভোটারদের পক্ষ থেকে ভালো সাড়া পাচ্ছি। দীর্ঘদিন আমি জেলার বিভিন্ন সংগঠনের সাথে রয়েছি। আমার সাথে সাধারণ সম্পাদক প্রার্থী পিপুলও ব্যবসায়ীদের সুখে দু:খে পাশে ছিলো। আমাদের প্রার্থীতা নিয়ে ব্যবসায়ীরা ব্যাপকভাবে উচ্ছ্বসিত। তারা আগামী ৯ তারিখ ছাতা প্রতীকে ভোট দিয়ে আমাদের সকল প্রার্থীদের বিজয়ী করবেন বলে আমরা দৃড়ভাবে বিশ্বাস করি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group