| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-05-2026 ইং
  • 983 বার পঠিত
মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার


মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নাম মো. রেজাউল করিম গোলাপ (৪৮)। 

গতকাল সোমবার সকালে উপজেলার জোরারগঞ্জ বাজারের জোসনা ডেন্টাল কেয়ারে এ ঘটনা ঘটেছে। রেজাউল করিম দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর দরবেশ আলী ভূঁইয়া বাড়ির মরহুম মাওলানা অলি আহম্মদের বড় ছেলে ও মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফের বড় ভাই। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

সাংবাদিক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘জোরারগঞ্জ বাজারে জোসনা ডেন্টাল নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। আমার ভাইয়া অনেক সময় রাত হয়ে গেলে গাড়ি সঙ্কটের কারণে রাত্রীযাপন করেন। তিনি পরিবার নিয়ে শহরে বাসায় থাকতেন। সোমবার সকালে আমার ভাতিজা এসে বাইরে থেকে চেম্বারের দরজা বন্ধ পান। পরে দরজা খুলে ভেতরে ঢ়ুকে দেখেন ভাইয়া নিচে পড়ে রয়েছে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।’ 

তিনি আরো জানান, চিকিৎসক প্রাথমিকভাবে জানিয়েছে ষ্ট্রক করে মারা যেতে পারে। ৩ মাস পূর্বে কাতারে আমার আরেক ভাই একটি কক্ষে দম বন্ধ হয়ে মারা যায়। সে ভাইয়ের শোক ভুলার আগে আরেক ভাই চলে গেল। মারা যাওয়া ভাইয়ারা দুই বোনকে বিয়ে করেছেন। উনারা বায়রা ভাইও। আমার দুই ভাবি বিধবা হলো, সন্তানেরা এতিম হয়ে গেল। 

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক মেহের নিগার মুনমন বলেন, আজ সকালে রেজাউল করিম নামে একজনকে জরুরী বিভাগে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে আনার পূর্বে তিনি মারা গেছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।  

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে যাই। দন্ত চিকিৎসক রেজাউল করিমের মাথার পেছনে ও কপালের পাশে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে আমাদের কাছে স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। তাই মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে শতভাগ নিশ্চিত হওয়া যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group