| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাইয়ে ফুটবল উৎসব ক্রীড়া সংবর্ধনার ট্রফি উন্মোচন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-05-2026 ইং
  • 404 বার পঠিত
মিরসরাইয়ে ফুটবল উৎসব  ক্রীড়া সংবর্ধনার ট্রফি উন্মোচন
ছবির ক্যাপশন: মিরসরাইয়ে ফুটবল উৎসব ক্রীড়া সংবর্ধনার ট্রফি উন্মোচন


মিরসরাই প্রতিনিধি:

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এ শ্লোগানে মিরসরাই ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনার-২০২৬ ট্রফি উন্মোচন করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল মিরসরাই উপজেলা শাখার আয়োজনে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাদলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত উদ্দিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. আলা উদ্দিন, বিএনপি নেতা সাইফুর রহমান সাইফুল, মো. রাজীব, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য হারুন উর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মুহাম্মদ ফরহাদ হোসাইন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসাইন মোহাম্মদ মাসুম, ক্রীড়াবিদ আবু নছর।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মুহাম্মদ ফরহাদ হোসাইন বলেন, টুর্ণামেন্টে লটারির মাধ্যমে ৬টি দলকে চূড়ান্ত করা হয়েছে। আগামী ৮ মে উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group