| বঙ্গাব্দ
ad728
ad728

নবাবপুরে জামায়াতের সভাপতি সম্মেলন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 25-04-2026 ইং
  • 391 বার পঠিত
নবাবপুরে জামায়াতের সভাপতি সম্মেলন
ছবির ক্যাপশন: নবাবপুরে জামায়াতের সভাপতি সম্মেলন


সোনাগাজী প্রতিনিধি: 

বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবপুর ইউনিয়নের উদ্যোগে সভাপতি সম্মেলন শুক্রবার সকালে ভোরবাজার একটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের সভাপতি ও সেক্রেটারীদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা জিয়াউর রহমান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মুমিনুল হক। 

এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা মজলিসে শূরা সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা আমির মাওলানা মোঃ মোস্তফা, উপজেলা সেক্রেটারি এস. এম. বদরুদ্দোজা। এছাড়া অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন বগাদানা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল হাই।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group