| বঙ্গাব্দ
ad728
ad728

রাজাপুর মাদ্রাসার ওয়েবসাইট উদ্বোধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-04-2026 ইং
  • 460 বার পঠিত
রাজাপুর মাদ্রাসার ওয়েবসাইট উদ্বোধন
ছবির ক্যাপশন: রাজাপুর মাদ্রাসার ওয়েবসাইট উদ্বোধন


স্টার লাইন ডেস্ক:

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ওয়েবসাইট উদ্বোধন ও ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

রোববার ১৯ এপ্রিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি দীন মোহাম্মদ দিদার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুন নবী।

এতে অতিথি উপস্থিত ছিলেন, রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হাসান, সিন্দুরপুর অদুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুব উল হক পাটোয়ারী, রাজাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. ফারুক, রাজাপুর আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হাফেজ পেয়ার আহমেদ ও রাজাপুর আলিম মাদ্রাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মাওলানা নেছার উদ্দিন। দাখিল পরীক্ষার্থীদের সফলতা ও মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা শরিয়ত উল্যাহ।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা কেরাত, হামদ-নাত ও নাশিদ পরিবেশন করেন। শেষে ফিতা কেটে মাদ্রাসার ওয়েবসাইট উদ্বোধন করেন উপস্থিত অতিথিবৃন্দ। এসময় মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group