শুক্রবার (১০ এপ্রিল) পরিচালিত এই অভিযানে বক্সমাহমুদ ব্রিক ফিল্ডকে নগদ অর্থদণ্ড প্রদানের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এর আগেও প্রশাসনের পক্ষ থেকে ব্রিক ফিল্ডটির চিমনি ভেঙে ফেলা হয়েছিল। চিমনি ভেঙে দেওয়ার মাধ্যমে ভাটাটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার নির্দেশ থাকলেও মালিকপক্ষ আইন অমান্য করে স্বল্প পরিসরে পুনরায় ইট তৈরির কাজ চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুনরায় অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন পরশুরামের সহকারী কমিশনার (ভূমি)। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর কঠোর প্রয়োগ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়। উক্ত আইনের ১৫ (১) ধারা অনুযায়ী মালিককে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং ভাটাটি যেন পুনরায় চালু করতে না পারে, সেজন্য তাৎক্ষণিকভাবে এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়েত আখতার নূর জানান, পরিবেশ রক্ষা ও সরকারি নীতিমালা বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কোনোভাবেই ব্রিক ফিল্ড পরিচালনা করতে দেওয়া হবে না।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |