| বঙ্গাব্দ
ad728
ad728

ভ্রাম্যমান আদালতের অভিযান সোনাগাজীর ডাকবাংলা ল্যাবকে ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-04-2026 ইং
  • 220813 বার পঠিত
ভ্রাম্যমান আদালতের অভিযান   সোনাগাজীর ডাকবাংলা ল্যাবকে ৫০ হাজার টাকা জরিমানা
ছবির ক্যাপশন: ভ্রাম্যমান আদালতের অভিযান সোনাগাজীর ডাকবাংলা ল্যাবকে ৫০ হাজার টাকা জরিমানা


সোনাগাজী প্রতিনিধিঃ 

সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা বাজারে অবস্থিত ডাকবাংলা ল্যাবে অভিযান চালিয়ে ফার্মেসীর লাইসেন্স না থাকা এবং প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার আইনে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ মিয়া। বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো: ওবায়দুল হক, পিতা মৃত আব্দুস সালাম, মির্জাপুর, সোনাগাজীকে কোন লাইসেন্সের নবায়ন না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশের টিম উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group