| বঙ্গাব্দ
ad728
ad728

১০১ পুরুস্কারের বলী খেলা শক্তি, ঐতিহ্য ও উৎসবে মাতল মিরসরাই

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-04-2026 ইং
  • 1937 বার পঠিত
১০১ পুরুস্কারের বলী খেলা   শক্তি, ঐতিহ্য ও উৎসবে মাতল মিরসরাই
ছবির ক্যাপশন: ১০১ পুরুস্কারের বলী খেলা শক্তি, ঐতিহ্য ও উৎসবে মাতল মিরসরাই


মিরসরাই প্রতিনিধি:

গ্রামবাংলার ঐতিহ্যবাহী বলীখেলা একসময় গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। তবে সময়ের প্রবাহে হারিয়ে যেতে বসেছে। কিন্তু রয়ে গেছে স্মৃতির পাতায়। দীর্ঘ বিরতির পর আবারও আয়োজন করা হচ্ছে এই ঐতিহ্যবাহী বলী খেলা। 

শনিবার (৪ এপ্রিল) চট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের চরাঞ্চলে পুরোনো বেড়িবাঁধ টেকেরহাটের বিস্তীর্ণ মাঠে টেকেরহাট যুব সমাজের আয়োজনে করা হয়েছিল ঐতিহ্যবাহী বলীখেলার।

বলীখেলা দেখতে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে চারদিক থেকে মানুষের ঢল নামে মাঠে। মাঠ ও আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। নারী, শিশু থেকে বৃদ্ধ-সব বয়সী মানুষের চোখ তখন মাঠের দিকে, যেখানে শুরু হয় শক্তি, সাহস ও কৌশলের লড়াই।

খেলা দেখতে দূর-দূরান্ত থেকে ৫০ হাজার দর্শকের সমাগম ঘটে। ছোট, মাঝারি ও বড়দের বলী খেলায় শতাধিক প্রতিযোগী অংশ নেন। মিরসরাই ছাড়াও কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলা থেকে বলীরা অংশগ্রহণ করেন। 

খেলায় প্রধান আকর্ষন ছিলেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় ২০২৪-২০২৫ সালের চ্যাম্পিয়ন বাঘা শরীফ। খেলায় অংশগ্রহণকারীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় ফ্রিজ, মোটরসাইকেল, টিভি, বাইসাইকেল, সিলিং ফ্যান, গ্যাসের চুলা, খাঁচা ফ্যান, কলস, হটপটসহ বিভিন্ন সামগ্রী। তবে দর্শকের বিশৃঙ্খলার কারণে প্রথম ও দ্বিতীয় পুরস্কার নির্ধারণ স্থগিত রেখেই খেলার সমাপ্তি ঘোষণা করতে হয়েছে আয়োজক কমিটিকে।

খেলায় অংশ নেওয়া কুমিল্লা থেকে আসা শাহজালাল বলী বলেন, ‘আমি অনেক বছর ধরে বলী খেলায় অংশ নিয়ে আসছি। আমার অনেক শিষ্য দেশের বিভিন্ন প্রান্তে বলী খেলায় নিয়মিত অংশ গ্রহন করে। আজ আমি খেলায় অংশ গ্রহণ করে একটি বাইসাইকেল জিতলাম, খুবই ভালো লাগছে।’

আরেক প্রতিযোগী বাদশা বলী বলেন, ‘একসময় নিয়মিত বলী খেলায় অংশ নিতাম, তবে দীর্ঘদিন ধরে পেশাগত কারনে প্রবাসে থাকার কারনে খেলা মিস করেছি। এবার দেশে অবস্থান করার কারনে খেলার সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে।’

তরুণ হাবিব বলী বলেন, আমি এই বছর খেলায় অংশ গ্রহণ করেছি। আমি ফ্যান জিতেছি। আশা করছি সামনে আরো অনেক বড় পুরুষ্কার নিয়ে খেলবো।

বলী খেলা আয়োজক কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল নোমান ও সদস্য সচিব মীর হোসেন রাহাত বলেন, ‘শত বছরের বেশি সময় ধরে এই বলীখেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার টেকেরহাট যুব সমাজের উদ্যোগে এই খেলার খেলার আয়োজন করা হয়েছে। এবারের আসরে চট্টগ্রামের জব্বারের বলী টানা দুই বারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরিফ, নোয়াখালীর মোশাররফ বলী, রাশেদ মালসহ প্রায় শতাধিক বলী অংশ নিয়েছেন।’

তারা আরও বলেন, ‘খেলা মিরসরাই উপজেলাসহ বিভিন্ন উপজেলার প্রায় অর্ধলক্ষ দর্শকের সমাগম ঘটে। প্রথম ও দ্বিতীয় পুরস্কার দর্শকের বিশৃঙ্খলার কারণে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু বলেন, ‘ইছাখালীতে ঐতিহ্যগতভাবে বলী খেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। বিগত কয়েক বছর বন্ধ থাকার পর আবারো শত বছরের গ্রামীণ জনপদের জনপ্রিয় এই খেলার আয়োজন করা হয়েছে।’

এসময় মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আবু নোমান, সাবেক যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group