স্টার লাইন ডেস্ক:
ফেনীতে স্টার লাইন গ্রুপের ‘গ্রুপ ডাইরেক্টর’ পদে যোগদান করেছেন বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ডাক্তার মো. আবদুস সবুর মিয়া। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল সার্ভিস ডাইরেক্টরের দায়িত্বসহ দেশের খ্যাতিমান বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন। তিনি স্টার লাইন গ্রুপের ‘গ্রুপ ডাইরেক্টর’ পদে দায়িত্বপালনের পাশাপাশি স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ডাক্তার মো. আবদুস সবুর মিয়া চিকিৎসা জীবনে এমবিবিএস, এমপিএইচ (হসপিটাল ম্যানেজমেন্ট), এমএমইডি ও এফসিজিপি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল সার্ভিস ডিরেক্টর, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর, ২০১১ থেকে ২০১২ সাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। এছাড়াও দেশের অন্যান্য প্রতিষ্ঠানে তিনি দক্ষতা ও সততার সহিত দায়িত্ব পালনের মাধ্যমে বিশেষ অবদান রেখেছেন। বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ডাক্তার মো. আবদুস সবুর মিয়া টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের বাসিন্দা।
স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন জানান, বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ডাক্তার সবুর মিয়া দেশের একজন খ্যাতিমান অভিজ্ঞ মানুষ। তিনি আমাদের স্টার লাইন গ্রুপের ‘গ্রুপ ডাইরেক্টর অপারেশন’ পদে দায়িত্বপালনের পাশাপাশি স্টার লাইনের স্বাস্থ্য বিভাগে দায়িত্ব পালন করবেন।
বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ডাক্তার মো. আবদুস সবুর মিয়া বলেন, দেশের স্বনামধন্য গ্রুপ অব ইন্ডাস্ট্রি হিসেবে স্টার লাইন গ্রুপে যোগদান করেছি। এখানে আমার অভিজ্ঞতার সর্বোচ্চ ব্যবহার করে ভালো কিছু দেয়ার চেষ্টা করবো। পাশাপাশি স্টার লাইনের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবো বলে আশাবাদ ব্যক্ত করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |