| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে যোগদানকৃত ৪৮তম বিসিএস চিকিৎসকদের সংবর্ধনা দিলেন এনডিএফ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-03-2026 ইং
  • 382 বার পঠিত
ফেনীতে যোগদানকৃত ৪৮তম বিসিএস চিকিৎসকদের সংবর্ধনা দিলেন এনডিএফ
ছবির ক্যাপশন: ফেনীতে যোগদানকৃত ৪৮তম বিসিএস চিকিৎসকদের সংবর্ধনা দিলেন এনডিএফ



নিজস্ব প্রতিনিধি:

ফেনীতে স্বাস্থ্য ক্যাডারে যোগদানকৃত ৪৮তম বিসিএস এর ৪০ জন চিকিৎসককে সংবর্ধণা দিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ডি রয়েল স্যালমনে আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. রুবাইয়াৎ বিন করিম। এনডিএফ জেলা সভাপতি ডা. শহীদ উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, ঢাকা মহানগর দক্ষিনের সহকারি সেক্রেটারি ডা. মোহাম্মদ ফখরুদ্দীন মানিক, দক্ষিনের মজলিসে শূরা সদস্য এডভোকেট এসএম কামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ফেনীর এনডিএফ সহ-সভাপতি ডা. গালিব মোহান্মদ আছাদুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন এনডিএফ ফেনীর সেক্রেটারি ডা. জামাল উদ্দিন।

এনডিএফ এর জেলা সহকারি সেক্রেটারি ডা. রফিকুল ইসলামের পরিচালনায় এছাড়া সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফেনী জেলা সভাপতি ডা. আবদুল্লাহ আল মামুন, সেক্রেটারি ডা. মোবারক হোসেন দুলাল, কুমিল্লা মেডিকেল কলেজের সহকারি পরিচালক ডা. সাইফুল ইসলাম, জামায়াতের জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ ও মাওলানা মাহমুদুল হক, প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, সাংস্কৃতিক সম্পাদক মু. ইলিয়াছ, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম ও জেলা সভাপতি ইমাম হোসেন আরমান প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতারের আগমুহূর্তে দোয়া পরিচালনা করেন মুফতি আবদুল হান্নান।

সিভিল সার্জন ডা. রুবাইয়াৎ বিন করিম বলেন, দূর্নীতি শুধুমাত্র টাকা-পয়সাতে সীমাবদ্ধ নয়। অর্পিত দায়িত্ব ঠিকমত দায়িত্ব পালন না করাটাও দূর্নীতি। সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ পেশাগত দায়িত্ব পালনে সকলকে সচেষ্ট থাকার আহবান জানান তিনি।

এনডিএফ সেক্রেটারি ডা. জামাল উদ্দিন বলেন, চিকিৎসকদের যৌক্তিক ন্যায্য দাবী আদায়ে এনডিএফ কাজ করে যাচ্ছে। জাতীয় এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চিকিৎসা সেবা দেয়া হয়ে থাকে। সৎ, নির্ভিক চিকিৎসক হিসেবে সমাজে অবদান রাখতে নবাগত চিকিৎসকদের এনডিএফ এ সহযোগি সদস্য হতে আহবান জানান।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group