| বঙ্গাব্দ
ad728
ad728

ফাজিলপুর সমাজ কল্যাণ পরিষদ ঢাকা'র ইফতার মাহফিল।

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-03-2026 ইং
  • 251 বার পঠিত
ফাজিলপুর সমাজ কল্যাণ পরিষদ ঢাকা'র ইফতার মাহফিল।
ছবির ক্যাপশন: ফাজিলপুর সমাজ কল্যাণ পরিষদ ঢাকা'র ইফতার মাহফিল।


নিজস্ব প্রতিনিধি: 

ঢাকায় বসবাসরত ফাজিলপুরবাসীদের নিয়ে ইফতারের আয়োজন করেছে ফাজিলপুর সমাজ কল্যাণ পরিষদ ঢাকা।

মঙ্গলবার বিকাল ৫.০০ টায় রাজধানীর নয়াপল্টনস্থ সাংগ্রী-লা ইন রেস্টুরেন্টে

ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা'র সভাপতি নাসির উদ্দিন রুমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এমরানুল হকের সঞ্চালনায় ও দপ্তর সম্পাদক আবু বকর সোহেলের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল কার্যক্রম শুরু হয়।

এসময় বক্তব্য রাখেন ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মহিউদ্দিন সোহরাব,  ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সরওয়ার আলম,  ফাজিলপুর মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ আলাউদ্দিন হুমায়ুন,বিশিষ্ট সমাজ সেবক নুরুল আবসার, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, সমাজসেবক মোঃ শাহজাহান, ফাজিলপুর সমাজ কল্যাণ পরিষদ, ঢাকা'র সহ- সভাপতি শেখ মানজুর করিম মোর্শেদ, মোঃ ওমর ফারুক পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন ভূঁইয়া ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আশ্রাফুল করিমসহ ঢাকায় বসবাসরত ফাজিলপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দোয়া ও ইফতার মাহফিলের উপস্থিতি যেন মিলনমেলায় পরিণত হয়।  আমন্ত্রিত অতিথিবৃন্দ ফাজিলপুর সমাজ কল্যান পরিষদের ভূয়সী প্রশংসা করেন ও তাদের সমাজ সেবামূলক কাজ অব্যাহত রাখার আহবান জানান।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group