নোয়াখালী প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ উপজেলায় নব যোগদানকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফ উল আলমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
আজ বিকেলে উপজেলা শিক্ষা অধিদপ্তর কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় সমিতির নেতৃবৃন্দ নবাগত শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ ও বিভিন্ন শিক্ষা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফ উল আলম শিক্ষক নেতৃবৃন্দের সাথে পরিচিত হয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |