নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, অবৈধ হকার উচ্ছেদ এবং বাজারের যানজট নিরসনে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসক সহায়তা কমিটি।
অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ মাসুদুর রহমান।
সোমবার( ২ মার্চ) বিকাল বসুরহাটে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম, থানার পুলিশ সদস্যরা, র্যাব-১১-এর সদস্যবৃন্দ, বসুরহাট পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা।
অভিযানকালে দোকানদারদের দোকানের বাইরে অতিরিক্ত মালামাল না রাখার জন্য সতর্ক করা হয়। লাইসেন্সবিহীন অটোরিকশা চালকদের সতর্কবার্তা দেওয়া হয় এবং সিএনজি ও বাসচালকদের যেখানে-সেখানে গাড়ি পার্কিং না করার নির্দেশনা প্রদান করা হয়। এ সময় বসুরহাট জিরো পয়েন্ট বড় পোল সংলগ্ন একটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
ইউএনও মোঃ মাসুদুর রহমান বলেন, এটি শেষবারের মতো সতর্কবার্তা। ভবিষ্যতে নির্দেশনা অমান্য করলে মালামাল জব্দ, জরিমানা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখা ও জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |