| বঙ্গাব্দ
ad728
ad728

বসুরহাটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ অভিযান

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 02-03-2026 ইং
  • 167 বার পঠিত
বসুরহাটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ অভিযান
ছবির ক্যাপশন: বসুরহাটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ অভিযান


নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, অবৈধ হকার উচ্ছেদ এবং বাজারের যানজট নিরসনে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসক সহায়তা কমিটি।

অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ মাসুদুর রহমান।

সোমবার( ২ মার্চ) বিকাল বসুরহাটে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম, থানার পুলিশ সদস্যরা, র‌্যাব-১১-এর সদস্যবৃন্দ, বসুরহাট পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা।

অভিযানকালে দোকানদারদের দোকানের বাইরে অতিরিক্ত মালামাল না রাখার জন্য সতর্ক করা হয়। লাইসেন্সবিহীন অটোরিকশা চালকদের সতর্কবার্তা দেওয়া হয় এবং সিএনজি ও বাসচালকদের যেখানে-সেখানে গাড়ি পার্কিং না করার নির্দেশনা প্রদান করা হয়। এ সময় বসুরহাট জিরো পয়েন্ট বড় পোল সংলগ্ন একটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

ইউএনও মোঃ মাসুদুর রহমান বলেন, এটি শেষবারের মতো সতর্কবার্তা। ভবিষ্যতে নির্দেশনা অমান্য করলে মালামাল জব্দ, জরিমানা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখা ও জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group