স্টাফ রিপোর্টার :
ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে মাদকসহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হলে তিনজন যুবককে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের মধ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ী বাদশা নামে একজনের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। অপর দু’জনের মধ্যে আলমের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং সাইদুর রহমান নেশাদ্রব্য সেবনের দায়ে আটক হন।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে তিনজনকেই ৩০ দিন করে কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠান। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন। এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও মো. শাহরিয়ার সজলসহ র্যাব ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিনে পৃথক অভিযানে কৃষিজমির মাটি কাটার অভিযোগে একটি স্কেভেটর জব্দ করা হয়। এছাড়া শহরের বড় মৎস্য আড়তে আফ্রিকান মাগুর মাছ বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার দায়ে এক আড়তদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ ১১টি এতিমখানায় বিতরণ করা হয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |