| বঙ্গাব্দ
ad728
ad728

পিএফজির আয়োজনে নাগরিক সংলাপ শান্তিপূর্ণ ও সহাবস্থানের ফেনী গড়তে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 25-02-2026 ইং
  • 529 বার পঠিত
পিএফজির আয়োজনে নাগরিক সংলাপ  শান্তিপূর্ণ ও সহাবস্থানের ফেনী  গড়তে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার
ছবির ক্যাপশন: পিএফজির আয়োজনে নাগরিক সংলাপ শান্তিপূর্ণ ও সহাবস্থানের ফেনী গড়তে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার


শহর প্রতিনিধি : 

দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে সহাবস্থানের ফেনী গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন নাগরিকরা। তাদের মতে, সবাই যার যার মত করে রাজনীতি করবে। তবে সেটি হবে শান্তিপূর্ণ। সহাবস্থানের এ পরিবেশ বজায় রাখতে পারলে ফেনীবাসী স্বস্তি পাবে।

গতকাল বুধবার বিকালে “নির্বাচনোত্তর বাস্তবতা : শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক নাগরিক সংলাপে এসব মত দেন তারা। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী পৌরসভার কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও পিএফজির আঞ্চলিক সমন্বয়কারী সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম।

পিএফজি অ্যাম্বাসেডর মোরশেদ হোসেনের পরিচালনায় সংলাপে অংশ নেন ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র সাধারণ সম্পাদক এডভোকেট সামছুদ্দিন সাচ্ছু, এনসিপি সদস্য সচিব শাহওয়ালী উল্যাহ মানিক, অতিরিক্ত এপিপি মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ, কলেজ শিক্ষক সমিতির সভাপতি ফারুক আহমদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরী, ডেইলি স্টার প্রতিনিধি আবু তাহের, সংগ্রাম প্রতিনিধি একেএম আবদুর রহীম, ডিবিসি প্রতিনিধি আবু তাহের, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান পরিষদ সভাপতি শুকদেব নাথ তপন, ব্যবসায়ী ও সংগঠক ইমন উল হক, বন্ধুর বন্ধনের সভাপতি জিএম তাজ উদ্দিন পলাশ, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন, ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য শরীফুল ইসলাম অপু, ওসমান গনি রাসেল ও অ্যাডভোকেট খুরশীদ আলম মাহাদী, মৌলভী শামসুল করিম কলেজের প্রভাষক শিরিন রহমান, সময় টিভির সহযোগি সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরএম আরিফুর রহমান, এখন টিভি প্রতিনিধি সোলাইমান হাজারী ডালিম, আরটিভি অনলাইন প্রতিনিধি এম এ আকাশ, আবৃত্তি শিল্পী ও সংগঠক আশরাফুল হক আরমান প্রমুখ।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “আমাদের মধ্যে ভয়ের সংস্কৃতি এখনো রয়ে গেছে। নির্বাচন পরবর্তী যে ভয়-ভীতি সেটা এখনো আমাদের দেশে বিদ্যমান।নির্বাচনের পর যারা কাজ করছে তাদের নিয়ে আমি বসতে চেয়েছিলাম,কিন্তু অনেকে ভয়ে বসতে চাইনি। তাদের মধ্যে ভয় কাজ করতেছে। আমরা যারা ক্ষমতায় থাকি আমাদের মধ্যে এমন মনোভাব তৈরি হয় যে তারা যেন কর্তৃত্ববাদ হয়ে উঠে। এটা শুধু বিএনপির দোষ না,এখন যারা বিরোধী দলে আছে তারা যদি যেতো তারাও হয়তো এমন হওয়ার চিন্তা করতো।যারা ক্ষমতাবান হয় মানুষ তাদেরকে ভয়ের দৃষ্টিতে দেখে। শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে দেখে না। আর যারা জয়ী হয় তারা নিজেদের মধ্যে কর্তৃত্বের দৃষ্টি ধারণ করে। অর্থাৎ নির্বাচন পরবর্তী আমাদের যে ভয়-ভীতির সংস্কৃতি সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

শেখ ফরিদ বাহার বলেন, “আমরা ছিলাম একসময় চারদলীয় জোট। এ চারদলীয় জোট ঐকবদ্ধভাবে সংগ্রাম করে খুনি হাসিনাকে হটিয়েছি। এখন হয়তো জোট থেকে বেরিয়ে আলাদা ভোট করতেছি, এইতো। আমরা অন্তত ফেনীর রাজপথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকল রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই যেন একসাথে কাজ করতে পারি এটাই আমি প্রত্যাশা করি।”

গাজী হাবিবউল্লাহ মানিক বলেন, “আমরা বিএনপি সরকারে আছি, বিএনপি ভুল করলে অবশ্যই আপনারা কথা বলবেন, প্রতিবাদ করবেন, এটা আপনাদের অধিকার। আর বিএনপিও কখনো জনগণের কষ্ট হয় এমন কিছু করবে না। বিএনপি জনগণের জন্য কাজ করবে। জনগণের কষ্ট হয় এমন কিছু হলে আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন।”


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group