| বঙ্গাব্দ
ad728
ad728

লন্ডনে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর ফিরোজ'র ফেনীর বেকারত্ব নিরসনের উদ্যোগ

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 25-02-2026 ইং
  • 599 বার পঠিত
লন্ডনে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর ফিরোজ'র  ফেনীর বেকারত্ব নিরসনের উদ্যোগ
ছবির ক্যাপশন: লন্ডনে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর ফিরোজ'


নিজস্ব প্রতিবেদক :

বৃটেনে বসবাসরত ব্যবসায়ী ও রাজনৈতিক ফেনীর  কৃতি সন্তান জাহাঙ্গীর ফিরোজ ফেনী ও সোনাগাজীর বেকার সমস্যা সমাধানের অনন্য উদ্যোগ গ্রহন করেছেন।

বৃটেনে বসবাসরত জাহাঙ্গীর ফিরোজ ক্ষমতাসীন দল লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনীত (ঝবষবপঃবফ) হয়েছেন। সোনাগাজী উপজেলায় বেকার যুবকদের স্কিলড বাড়ানোর জন্য তিনি একটি আন্তর্জাতিক মান সম্পন্ন ট্রেনিং সেন্টার স্থাপনের উদ্দেশ্যে মঙ্গলকান্দি কাজির হাট রোডে জায়গা ক্রয় করেছেন। দেশে ও বিদেশে পর্যাপ্ত স্কিড হ্যান্ড না থাকায় আমাদের বেকার যুবকেরা যথাযথ মূল্যায়িত হয়না। এই সমস্যা সমাধান হতে পারে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে।

এই লক্ষ্যকে সামনে রেখে স্থানীয় অদক্ষ ও বেকার তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে খড়হফড়হ ঞৎধরহরহম ধহফ ঝশরষষং অপধফবসু। একই কমপ্লেক্সে তাঁর পিতার নামে নির্মিত হবে “ইঞ্জি: সিদ্দিক আহমেদ জামে মসজিদ” এবং তাঁর মায়ের নামে প্রতিষ্ঠিত হবে ব্রিটিশ শিক্ষা মানসম্পন্ন আধুনিক ফিরোজা বেগম কিন্ডারগার্টেন স্কুল।

এছাড়া,গরিব- অসহায় ও পশ্চাৎপদ মানুষের কল্যাণে আরো  কিছু প্রকল্প হাতে  নিবেন বলে জানান জাহাঙ্গীর ফিরোজ।

সেনের খিল গ্রামের  ইন্জনিয়ার সিদ্দিক আহমেদের ২য় সন্তান জাহাঙ্গীর ফিরোজ দীর্ঘ দু, যুগের বেশী সময় ধরে বৃটেনে ব্যবসা পরিচালনা করে আসছেন।

এর আগে তিনি ঢাকার বিএফ শাহীন কলেেেজর প্রভাষক ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে উচ্চপদে চাকুরী করেছেন।

৬ ভাই ও দু, বোনের সবাই উচ্চ শিক্ষিত।

বর্ণাঢ্য শিক্ষা ও কর্মজীবনের অধিকারী জাহাঙ্গীর ফিরোজ ছাত্রজীবনে মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। দেশে ও বিদেশে বিভিন্ন বিষয়ে তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষকতা, প্রশিক্ষণ, পর্যটন, ব্যবসা, উদ্যোক্তা উন্নয়ন ও নেতৃত্ব বিষয়ে তাঁর রয়েছে গভীর জ্ঞান ও বিস্তৃত অভিজ্ঞতা।

তিনি একাধারে কবি, লেখক, আবৃত্তিশিল্পী, ইংরেজি ও বাংলা ভাষার প্রশিক্ষক, বিজনেস কনসালট্যান্ট এবং ব্রিটিশ রাজনীতিবিদ। তিনি মানবিক সংগঠন চবড়ঢ়ষব’ং অরফ ওহঃবৎহধঃরড়হধষ-এর চেয়ারম্যান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি সোনাগাজীসহ দেশের বিভিন্ন জেলা—ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বগুড়া—এবং দেশের বাইরে নেপালের কাঠমান্ডু ও ভারতের কলকাতায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করে মানবতার সেবক ও প্রতিবন্ধীবান্ধব নেতা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছেন।

তাঁর নেতৃত্ব দর্শনের ওপর রচিত ইংরেজি গ্রন্থ ঞযব গধমরপ ড়ভ খবধফবৎংযরঢ় রাজনীতিবিদ ও ব্যবসায়িক নেতৃবৃন্দের মধ্যে সমাদৃত হয়েছে।

বৃটেনের লন্ডনে চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন দল লেবারপার্টির মনোনীত কাউন্সির প্রার্থী জাহাঙ্গীর ফিরোজ ফেনীবাসীসহ সকলের দোয়া কামনা করেছেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group