| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী সদরের ৫০ অসহায় পরিবারের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 24-02-2026 ইং
  • 744 বার পঠিত
ফেনী সদরের ৫০ অসহায় পরিবারের পাশে   আস-সুন্নাহ ফাউন্ডেশন
ছবির ক্যাপশন: আস-সুন্নাহ ফাউন্ডেশন


নিজস্ব প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনী সদর উপজেলার ৫০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বালিগাঁও, ছনুয়া ও মোটবি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

আস-সুন্নাহ ফাউন্ডেশন সূত্রে জানা যায়, রমজানে দরিদ্র মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেজে ছিল ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি। এছাড়া ইবাদতে উৎসাহ দিতে ‘মাহে রমজানের ২৭ আমল’ শীর্ষক একটি বই উপহার দেওয়া হয়।

আস-সুন্নাহ ফাউন্ডেশন এর ফেনী  প্রতিনিধি নজরুল বিন মাহমুদুল বলেন, রমজান উপলক্ষে দেশের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করছে। চলতি বছর ৬৪ জেলার ৬২৭টি স্থানে ৩৩ হাজার ৩০০ পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রায় ২৩৩ টন খাদ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছে। প্রতিটি পরিবার প্রায় এক হাজার টাকা সমমূল্যের সহায়তা পেয়েছে।

ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিবি ফাতেমা নামের এক উপকারভোগী বলেন,  আমার স্বামী নেই। ছেলে সন্তান নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছি। রমজানে এই সহায়তা আমাদের অনেক উপকারে এসেছে। আমরা আস সুন্নাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

স্থানীয় বাসিন্দা জোবায়দুল ইসলাম ও রাকিব হোসেন বলেন, রমজানের শুরুতেই এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় মানুষের জন্য স্বস্তি নিয়ে আসে। সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে পিছিয়ে পড়া মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group