| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 23-02-2026 ইং
  • 67 বার পঠিত
ফেনীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ফেনীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: 

ফেনী জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক।

সভায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা সদস্য ও ফেনী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নবীনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি ও রফিকুল আলম মজনুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ভিপি জয়নালের

 ফেনী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ফেনী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেছেন, আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং বর্তমান সরকার জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাই জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, সর্বপ্রথম আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নিতে হবে। ইতোমধ্যে কিছু ব্যক্তি ছদ্মবেশে বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

প্রশাসনের তথ্য অনুযায়ী জেলায় মাদকের বিস্তার উদ্বেগজনক উল্লেখ করে তিনি বিএনপির পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দেন এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অপরাধীদের দমনে প্রশাসনকে সুপারিশ না করার প্রত্যয় মজনুর

ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, অতীতের কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে চান তারা। এজন্য প্রশাসনের সহযোগিতাও প্রয়োজন।

তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, অতীতে যারা ক্ষমতায় এসে অপব্যবহার করেছে, বর্তমানে যদি বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ করে, তাহলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে হবে। “এ ক্ষেত্রে আমার কোনো সুপারিশ পাবেন না।

তিনি গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্যে এসব কথা বলেছেন।

সমালোচনার বিষয়ে  রফিকুল আলম মজনু  বলেন, গঠনমূলক সমালোচনার দরজা সবসময় খোলা থাকবে; তবে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সমালোচনা বরদাস্ত করা হবে না।

অবৈধ মাটি কাটার প্রসঙ্গে তিনি বলেন, এ কাজে বিভিন্ন দলের লোকজন জড়িত থাকলেও একতরফাভাবে একটি দলের নাম আসে। তাই অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ জরিমানা ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানের প্রসঙ্গে তিনি বলেন, বিশেষ করে ছাগলনাইয়া সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য দেশে প্রবেশ করছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনসহ ফেনীর সার্বিক উন্নয়নে কাজ করা হবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group