| বঙ্গাব্দ
ad728
ad728

জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে চৌদ্দগ্রামে মাতৃভাষা দিবসে সেলাই মেশিন পেল ১০ নারী

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 22-02-2026 ইং
  • 325243 বার পঠিত
জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে  চৌদ্দগ্রামে মাতৃভাষা দিবসে  সেলাই মেশিন পেল ১০ নারী
ছবির ক্যাপশন: সেলাই মেশিন পেল ১০ নারী


চৌদ্দগ্রাম  প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অসহায় দশ নারী পেল সেলাই মেশিন। শনিবার মুন্সিরহাট ইউনিয়ন জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়নের বাছাই করা অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়। স্থানীয় খিরণশাল মাদারাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সফিকুর রহমান পাটোয়ারী। মুন্সিরহাট ইউনিয়ন জাকাত ফাউন্ডেশনের সভাপতি ডাঃ আবদুর রহিম ভুঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খিরণশাল ইসলামীয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জাফর আহমেদ, ইসলামীক চিন্তাবিদ হাফেজ বদিউল আলম, চৌদ্দগ্রাম মডেল কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মাঈন উদ্দিন। এ সময় অসহায় নারীদের পরিবারের সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group