| বঙ্গাব্দ
ad728
ad728

জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করা মানে ইতিহাসকে অস্বীকার করা -অধ্যাপক এমএ খালেক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 09-11-2026 ইং
  • 10 বার পঠিত
জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করা মানে ইতিহাসকে অস্বীকার করা  -অধ্যাপক এমএ খালেক
ছবির ক্যাপশন: জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করা মানে ইতিহাসকে অস্বীকার করা -অধ্যাপক এমএ খালেক


স্টাফ রিপোর্টার:

৭ নভেম্বরের ঘটনায় যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অস্বীকার করে, তারা মূলত ইতিহাসকেই অস্বীকার করে বলে মন্তব্য করেছেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এমএ খালেক।

তিনি বলেন, ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত করা হয়। তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে আমরা প্রতিবছর বিপ্লব ও সংহতি দিবস পালন করি। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, দেশের সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। পাশাপাশি দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বহুমুখী উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেশে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা এবং রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে তিনি উৎসাহিত করেছিলেন। তাঁর এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়। একপর্যায়ে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এখনো তাঁর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে তিনি মন্তব্য করেন। এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে এবং তা হৃদয়ে লালন করতে হবে।

রোববার বিকেলে ফেনী শহরের শহীদ সালাম কমিউনিটি সেন্টারে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এমএ খালেক, গাজী হাবিবউল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী প্রমুখ।

এ সময় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেনী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group