| বঙ্গাব্দ
ad728
ad728

পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব হলেন কবির আহামদ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-10-2026 ইং
  • 32 বার পঠিত
পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব হলেন কবির আহামদ
ছবির ক্যাপশন: পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব হলেন কবির আহামদ


ফুলগাজী প্রতিনিধি

পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব কবির আহামদকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তাকে এই নিয়োগ দেয়। তিনি গ্রেড-১ পদে সংযুক্ত হিসেবে ছিলেন। তিনি পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান হিসেবে গত দুইবছর  অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি এরই মধ্যে সারা দেশের  বিভিন্ন অঞ্চললের উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং কাজের দিকনির্দেশনা দেন।

কবির আহম্মদ ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের নিলখী গ্রামের বাসিন্দা। এদিকে কবির আহম্মেদ'র ভারপ্রাপ্ত সচিব পদে পদন্নোতি হওয়ায় খবর এলাকায় পৌঁছালে তাঁর বন্ধু বান্ধব ও শুভ কাঙ্খিরা সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) এ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group