নিজস্ব প্রতিনিধি:
ফেনী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইব্রাহীম খলিল ও উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মোঃ নুরুল আজিম ভূঁইয়া। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নোয়াখালীর চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইব্রাহীম খলিলকে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে ফেনী সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মোঃ নুরুল আজিম ভূইয়াকে কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক খোন্দকারকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।
নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ফেনী সরকারি কলেজের প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্ব যুক্ত হচ্ছে। তাঁদের নেতৃত্বে কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |