| বঙ্গাব্দ
ad728
ad728

চৌদ্দগ্রাম বাজারে ডিপার্টমেন্টাল ষ্টোরে ভয়াবহ অগ্নিকান্ড মালামাল পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 28-09-2026 ইং
  • 15 বার পঠিত
চৌদ্দগ্রাম বাজারে ডিপার্টমেন্টাল ষ্টোরে ভয়াবহ অগ্নিকান্ড মালামাল পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ছবির ক্যাপশন: চৌদ্দগ্রাম বাজারে ডিপার্টমেন্টাল ষ্টোরে ভয়াবহ অগ্নিকান্ড মালামাল পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি


চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে বনফুল ডিপার্টমেন্টাল ষ্টোর সুপারশপে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত কোটি টাকার মালামাল পুড়ে ছাঁইয়ে পরিণত হয়েছে। 

গতকাল সোমবার সকাল আনুমানিক ৯টায় রহস্যজনকভাবে সুপারশপটির ভিতর থেকে আগুনের সুত্রপাত হয়। মূহুর্ত্বের মধ্যেই পুরো ডিপার্টমেন্টাল ষ্টোরে আগুন ছড়িয়ে পড়ে।

দোকানের মালিক ফয়সাল জানান, আগুনের খবর পেয়ে ডিপার্টমেন্টাল ষ্টোরে আসি। এসে দেখি ষ্টোরের সকল মালামাল পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে। অন্তত কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। আগুনের ভয়াবহতায় কোন মালামালি সেভ করা সম্ভব হয়নি।

এদিকে ভয়াবহ এই অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাাস্থল পরিদর্শন করেন চৌদ্দগ্রাাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ ইয়াছিন, পৌরসভা যুবদলের সদস্য সচিব বদিউল আলম খাঁ নোমান ও চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারী বেলাল হোসাইন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, সোমবার সকাল আনুমানিক ৯টায় রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাাম ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অন্তত ঘন্টাব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ মহিম উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখি। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সকল উৎসুক জনতাকে নিয়ন্ত্রন করি।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group