| বঙ্গাব্দ
ad728
ad728

ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনকালে কৃষিমন্ত্রী ফেনীতে ৭ হাজার কৃষক কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-09-2026 ইং
  • 29 বার পঠিত
ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনকালে কৃষিমন্ত্রী  ফেনীতে ৭ হাজার কৃষক কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশন: ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনকালে কৃষিমন্ত্রী ফেনীতে ৭ হাজার কৃষক কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি:

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফরে এসে ৭ হাজারের বেশি কৃষক কার্ড বিতরণ করবেন জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার সকাল সাড়ে ১১টায় ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘এ মাঠে ৭ হাজারের বেশি কৃষক কার্ড বিতরণ করা হবে। সারা বাংলাদেশে ১ লাখ ১০ হাজার বিতরণ করা হবে। দেশের প্রত্যেকটা উপজেলায়, ইউনিয়নে আমরা বিতরণ করবো। সারাদেশে ২ কোটির বেশি কৃষক আছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সবার মাঝে কৃষক কার্ড পৌঁছে দিবো।’

তিনি আরো বলেন, ‘আমাদের নির্দিষ্ট পরিমাণ সার রিজার্ভ থাকে। সারা বছরের চাহিদা অনুযায়ী প্রত্যেক মাসে সার জাহাজে এসে থাকে। ওইভাবে আমরা আমদানি করে থাকি। কোনো কোনো মাসে হয়তো কিছু কম থাকে, আবার কোনো মাসে চারগুণ বেশি থাকে। এখন এ মুহূর্তে সারের কোনো সঙ্কট নেই। একেবারে স্পষ্টভাবে বলছি, সারের কোনো সঙ্কট নেই। যদি কেউ সঙ্কট বলে তাহলে মানুষের ধানের গোলার ভিতরে সার এলো কই থেকে। হ্যাঁ, সার থাকার কথা ডিলারের ওখানে, কিন্তু সার পাওয়া যাচ্ছে অন্য গোডাউনে, যেখানে সার থাকার কথা নয়। আমাদের দেশে কিছু দুষ্ট লোক আছে। এদের কারণে দেশ, জাতি ও সমাজ ক্ষতিগ্রস্থ হয়।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ইয়াসীন, কৃষি অধিদফতরের মহা-পরিচালক মো: আব্দুর রহিম, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার হামিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক বেলাল হোসেন, সদস্য আবু তালেব, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল গোলাপ উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group