| বঙ্গাব্দ
ad728
ad728

ঋণের টাকায় মালদ্বীপে হতাশায় স্ট্রোকে প্রাণ গেল প্রবাসীর

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 30-08-2026 ইং
  • 21 বার পঠিত
ঋণের টাকায় মালদ্বীপে   হতাশায় স্ট্রোকে প্রাণ গেল প্রবাসীর
ছবির ক্যাপশন: ঋণের টাকায় মালদ্বীপে হতাশায় স্ট্রোকে প্রাণ গেল প্রবাসীর


চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

মালদ্বীপের রাজধানী মালে নিজ বাসায় ঘুমের মধ্যে স্ট্রকে মৃত্যুবরণ করেছেন ৫৪ বছর বয়সী আবদুল জলিল নামের এক প্রবাসী। নিহত জলিল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের আবদুল গফুরের পুত্র। রোববার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন প্রতিবেশি জাহাঙ্গীর আলম। স্থানীয় সূত্রে জানা গেছে, গত দেড় বছর আগে পরিবারের সুখের আশায় মালদ্বীপে পাড়ি জমিয়েছিল আবদুল জলিল। প্রথম তিন মাস বৈধভাবে বসবাস করলেও এরপর থেকে অবৈধ হয়ে যান। অবৈধ থাকা অবস্থায় মাঝে মধ্যে বিভিন্ন কোম্পানিতে কাজ করলেও বেশিরভাগ সময় তাকে কাজহীন বা বেকার থাকতে হয়। যার কারণে সবসময় নানা মানসিক চাপে থাকতেন তিনি।

এমতাবস্থায় প্রতিদিনের মতো শনিবারও খাওয়া দাওয়া শেষ করে রাত ৯টার দিকে ঘুমাতে যান। পরে রাত ১২টার দিকে রুমমেট এসে ডাকাডাকি করলে আবদুল জলিলের কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় পুলিশের সহায়তায় দ্রুতই তাকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, মৃত প্রবাসীর বিষয়ে অবগত আছি। মরহুম আবদুল জলিলের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান হাইকমিশন। মরহুমের পরিবারের আবেদনের ভিত্তিতে আমরা মালদ্বীপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তার মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চালিয়ে যাবো। মৃতের পরিবারের পক্ষ থেকে আবদুল জলিলের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করতে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনসহ সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

নিহত আবদুল জলিলের প্রতিবেশি জাহাঙ্গীর আলম রোববার রাতে বলেন, প্রবাসী আবদুল জলিল শনিবার রাতে মৃত্যুর খবর শুনেছি। তিনি দুই সন্তানের জনক। লাশ দেশে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসসহ সংশ্লিষ্ট দপ্তরের নিকট আহবান জানাচ্ছি।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group