| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে সাপের কামড় ও জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন অনুদান দিল জেলা প্রশাসন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 21-08-2026 ইং
  • 5 বার পঠিত
ফেনীতে সাপের কামড় ও জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন অনুদান দিল জেলা প্রশাসন
ছবির ক্যাপশন: ফেনীতে সাপের কামড় ও জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন অনুদান দিল জেলা প্রশাসন


নিজস্ব প্রতিনিধি:

বিষধর সাপের কামড় ও জলাতঙ্ক রোগে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফেনী জেনারেল হাসপাতালে বিপুল পরিমাণ ভ্যাকসিন অনুদান দিয়েছে জেলা প্রশাসন।

গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের জন্য ৩০ ভাইল অ্যান্টি-ভেনম, ৪৪৪ ভাইল রেবিস ভ্যাকসিন ও ১০০ ভাইল রেবিস ইমিউনোগ্লোবিউলিন ভ্যাকসিন প্রদান করা হয়।

ফেনী জেলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক, সিভিল সার্জন ডা. এএসএম সোহরাব আল হোসাইনের নিকট এসব চিকিৎসাসামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

জেলা প্রশাসন জানায়, স্থানীয় পর্যায়ে এ ধরনের জরুরি প্রতিষেধকের সরবরাহ নিশ্চিত থাকায় ফেনীর জনসাধারণ এখন থেকে আরও দ্রুত ও নির্বিঘ্নে চিকিৎসা সুবিধা পাবেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group