| বঙ্গাব্দ
ad728
ad728

তরুণদের খেলায় রাখতে পারলে পড়াশুনায় থাকতে পারবে-মেধা খাটাতে পারবে -মন্ত্রী পুত্র তাজওয়ার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-08-2026 ইং
  • 19 বার পঠিত
তরুণদের খেলায় রাখতে পারলে পড়াশুনায় থাকতে পারবে-মেধা খাটাতে পারবে  -মন্ত্রী পুত্র তাজওয়ার
ছবির ক্যাপশন: তরুণদের খেলায় রাখতে পারলে পড়াশুনায় থাকতে পারবে-মেধা খাটাতে পারবে -মন্ত্রী পুত্র তাজওয়ার


দাগনভূঞা প্রতিনিধি:

মাতুভূঞা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

এসময় তাজওয়ার এম আউয়াল বলেন, তরুণদের যদি খেলার মধ্যে রাখতে পারি পড়াশুনার মধ্যে থাকতে পারবে মেধাবুদ্ধি খাটাতে পারবে। আমি আশা করি আগামীতে যে খেলাগুলো হয় সেগুলোতে যেন তরুণদের রাখা হয়। নাসির ভাইরা প্রতিবছর এসব খেলার আয়োজন করবেন। 

গতকাল শনিবার বিকালে আশরাফপুর স্পোর্টিং ক্লাব মাঠে ফাইনাল খেলায় ৪নং ওয়ার্ড ২-১ গোলে ৭নং ওয়ার্ডকে পরাজিত করে।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন এর সার্বিক সহায়তা ও ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মোঃ রবিউল হোসেন এর সভাপতিত্বে, মোঃ মাসুদ ও ইমাম হোসেন জ্যাকির যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাফুফে প্রতিযোগিতা ও মাঠ কমিটির সদস্য ও মাল্টিমোড গ্রুপের পরিচালক তাজওয়ার এম আউয়াল, জেলা যুবদলের সাবেক সদস্য পেয়ার আহমেদ আকাশ, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহবায়ক এ কে এম সাইমুন হক রাজিব, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কবির আহমদ, সাবেক ইউপি সদস্য আবু ইউসুফ, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ লাবু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group