শহর প্রতিনিধি:
ফেনী শহরের বিরিঞ্চিতে সংকটাপন্ন রোগীর হার্টে বাইপাস করাতে ফেনী জেলা জামায়াত মানবিক সহায়তা নিয়ে এগিয়ে যায়।
গতকাল শনিবার সকালে বিরিঞ্চির পঁচি ফকির বাড়ীর অসুস্থ ফাতেমা আক্তার (৫০) এর চিকিৎসা খোঁজ খবর নিতে তাঁর বাড়ীতে যান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর মুফতি আবদুল হান্নান।
তিনি তাঁর হার্টে বাইপাস অপারেশন করার জন্য তাঁর স্বামীর হাতে নগদ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, অসহায় ফাতেমা আক্তারের পরিবারে উপার্জনক্ষম কেউ নেই।
এসময় শহর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো: মিজানুর রহমান, মিডিয়া সম্পাদক জাকির হোসেন রুবেল, ৪নং ওয়ার্ড আমীর ছালাহ উদ্দিন মামুন, ৫নং ওয়ার্ড আমীর আতিকুর করিম সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে অসুস্থ ফাতেমা আক্তার এর সুস্থতা কামনায় দোয়া মুনাজাত করা হয়।
মুফতি হান্নান বলেন, জামায়াতে ইসলামী মানবতার সংগঠন, জামায়াতে ইসলামী ক্ষমতায় যাক বা না যাক মানবতার কল্যাণে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সেবা করার এই ধারাবাহিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |