স্টাফ রিপোর্টার:
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মুফতি তৈয়ব সুলতানি, সেক্রেটারি পদে মাওলানা মো. নিজাম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে মুফতি মোতালেব হোসাইনকে নির্বাচিত করা হয়। এর আগে তারা একই পদে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার বিকেলে ফেনী শহরের অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্টের কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে নেতা-কর্মীদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া।
সম্মেলনে সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি তৈয়ব সুলতানি। সংগঠনের সদর উপজেলা সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উপদেষ্টা মাওলানা গাজী এনামুলক ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা জয়েন্ট সেক্রেটারি মুফতি কেএম বেলাল পাটোয়ারী।
সম্মেলনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সহ-সভাপতি মাওলানা মীর আহমদ মিরু, ফেনী সদর উপজেলা শাখার সহ-সভাপতি মাহমুদুল হাসান ফয়েজ মিয়াজ, সহকারী সেক্রেটারি মাওলানা ইসমাইল কস্কা, সাংগঠনিক সম্পাদক মুফতি মোতালেব হোসাইন ও অর্থ সম্পাদক মো. নাহিদুল ইসলাম।
এছাড়া ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী সদর পশ্চিম শাখার সভাপতি হাফেজ শহিদুল ইসলাম, পূর্ব শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক শাহীন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি নাদের চৌধুরীসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |