| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে সাংবাদিকদের ৩ দিনের পেশাগত প্রশিক্ষণ সমাপ্ত, সনদ প্রদান

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 14-08-2026 ইং
  • 7 বার পঠিত
ফেনীতে সাংবাদিকদের ৩ দিনের পেশাগত প্রশিক্ষণ সমাপ্ত, সনদ প্রদান
ছবির ক্যাপশন: ফেনীতে সাংবাদিকদের ৩ দিনের পেশাগত প্রশিক্ষণ সমাপ্ত, সনদ প্রদান


নিজস্ব প্রতিবেদক:

ফেনীতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহযোগিতায় ৩ দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে এলজিইডি মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জজ কোর্টের পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজী এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ মুহাইমিন উদ্দিন সাইমুন।

প্রশিক্ষণের সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন প্রশিক্ষক সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এ কে এম আব্দুর রহিম, দৈনিক অজয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ ও দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন।

প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান, নাগরিক টেলিভিশনের ফেনী প্রতিনিধি নুর হোসেন এবং সোনালী কণ্ঠের পরশুরাম প্রতিনিধি রোসনা আক্তার রুমি।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে ফেনীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক ও সংবাদকর্মী অংশ নেন। প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিংসহ আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের সময়ে সাংবাদিকদের এআই টুলস ব্যবহারের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাইয়ে আরও দক্ষ হতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করে নির্ভুল সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে ফ্যাক্ট চেকিংয়ের কোনো বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group