| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে কিশোরী গৃহকর্মী হত্যার প্রতিবাদ হত্যাকারীর গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 08-08-2026 ইং
  • 17 বার পঠিত
পরশুরামে কিশোরী গৃহকর্মী হত্যার প্রতিবাদ   হত্যাকারীর গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন
ছবির ক্যাপশন: পরশুরামে কিশোরী গৃহকর্মী হত্যার প্রতিবাদ হত্যাকারীর গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন


শহর প্রতিনিধি:

পরশুরামে ১৪ বছর বয়সী কিশোরী গৃহকর্মী ফারজানা আক্তার প্রিয়া হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাহেদা আক্তার তিমুর গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকাল ১১টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ মানবাধিকার সম্মিলন (বামাস) ফেনী জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরী ফারজানা আক্তার প্রিয়ার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে জাহেদা আক্তার তিমুকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন দৈনিক স্টার লাইন পত্রিকার স্টাফ রিপোর্টার জুবায়ের আল মুজাহিদ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি  ও হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদ ফেনীর সভাপতি শুকদেব নাথ তপন, বাংলাদেশ মানবাধিকার সম্মিলন বামাস'র কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক জসিম মাহমুদ, ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনী জেলার সভাপতি ও দৈনিক অজেয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জহিরুল হক মিলন, সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমেদ, সাংবাদিক এম দেওয়ানী, ছাত্রদল নেতা খোকন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এমরান পাটোয়ারী, কালবেলা'র পরশুরাম সংবাদদাতা আবু ইউছুপ মিন্টু, বাংলা এডিশনের জেলা প্রতিনিধি রহিম আলী জাবেদ, মো. শাহাদাত সাজু, দৈনিক ফেনীর সময়-এর মাল্টিমিডিয়া রিপোর্টার শহীদুল ইসলাম ও মো. ইসমাইলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

এসময় উপস্থিত ছিলেন, এখন টেলিভিশন'র ফেনী জেলা প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, দৈনিক প্রথম আলো ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, এন,এন,জীবন  প্রমুখ 

মানববন্ধনে বক্তারা কিশোরী ফারজানা আক্তার প্রিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group