| বঙ্গাব্দ
ad728
ad728

মাদক কারবারিকে গ্রেপ্তার করায় নোয়াখালীর ডিবি পুলিশ পুরস্কৃত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 03-08-2026 ইং
  • 9 বার পঠিত
মাদক কারবারিকে গ্রেপ্তার করায়   নোয়াখালীর ডিবি পুলিশ পুরস্কৃত
ছবির ক্যাপশন: মাদক কারবারিকে গ্রেপ্তার করায় নোয়াখালীর ডিবি পুলিশ পুরস্কৃত


নোয়াখালী প্রতিনিধি:

১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তারে সফল অভিযান পরিচালনার স্বীকৃতিস্বরূপ নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে নগদ অর্থ পুরস্কার দিয়েছে জেলা পুলিশ।

গত রোববার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলামের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন। এ সময় অভিযানে অংশ নেওয়া ডিবির অন্য সদস্যদেরও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

পুলিশ জানায়, গত ৩০ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর লিংক রোডের ইসলামিয়া মাদ্রাসা মোড় এলাকায় বিশেষ অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা। এ সময় ১২ কেজি গাঁজাসহ মো. আতিকুল্যা আতিক (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত সামসুদ্দিনের ছেলে।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর তাঁর দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও একই পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group