| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের আনন্দ মিছিল

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 18-02-2026 ইং
  • 680 বার পঠিত
ফেনীতে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের আনন্দ মিছিল
ছবির ক্যাপশন: ফেনীতে রমজানে জামায়াতের আনন্দ মিছিল


শহর প্রতিনিধি: 

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ফেনী শহরে মিছিল করেছে জামায়াতে ইসলামী। বুধবার বিকালে ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ট্রাংক রোড, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ করে পাঠানবাড়ি রোডের মাথায় গিয়ে শেষ হয়।  পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূ্ঞা ও জেলা আমির মুফতি আবদুল হান্নান।

মিছিলে অন্যদের মধ্যে জেলা প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, সাংস্কৃতিক সম্পাদক মু. ইলিয়াছ, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সেক্রেটারি সামাউন হাসান, সহকারি সেক্রেটারি আরফান উদ্দিন, জসিম উদ্দিন মোল্লা, যুব বিভাগ সভাপতি সালাউদ্দিন ভূঞা কিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group