স্টাফ রিপোর্টার:
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে ফেনী সমিতি যুক্তরাষ্ট্র শাখা। রোববার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফেনী সমিতি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নুর হোসেন সেলিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, ফেনী চেম্বারের নবনির্বাচিত সভাপতি হারুন অর রশীদ, সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জুনিয়র সহ-সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জুনিয়র সহ-সভাপতি ও স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক খোন্দকার নাছির উদ্দিন, ফেনী চেম্বারের নবনির্বাচিত পরিচালক ও নজির আহমেদ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুর উদ্দিন, সাবরিনা চৌধুরী, মোহাম্মদ আব্বাস ফারুক ভূঁইয়া, মো. শারাফাত হোসেন চৌধুরী, মো. নুরুল আফছার মজুমদার, মোহাম্মদ ইদ্রিস আলী, সাইফুল ইসলাম, রমিজ উদ্দিন আহমেদ, আরিফুল ইসলাম মাহমুদ, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ তামিম, মোহাম্মদ মাহবুবুল হক, মো. আবু তালেব মজুমদার, মোহাম্মদ শোয়াইব, বিবি কুলসুম, মোস্তফা কামাল, সাংবাদিক মো. নুর নবী জীবন (এনএন জীবন), শহীদুল ইসলাম ভূঁইয়াসহ জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান বিপ্লব বলেন, ফেনী চেম্বারের নবনির্বাচিত নেতারা সবার সম্মান ও আস্থার প্রতীক হিসেবে ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। এ অর্জনের মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি সংগঠনে অপরাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে ফেনী চেম্বারকে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা রাখতে হবে। বিগত সময়ে অনেক ব্যবসায়ী বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন। ভবিষ্যতে যাতে কোনো ব্যবসায়ীর অধিকার ক্ষুণ্ন না হয় এবং কেউ ব্যবসা-বাণিজ্যে অনৈতিক হস্তক্ষেপ করতে না পারে, সে বিষয়ে নবনির্বাচিত কমিটিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
মশিউর রহমান বিপ্লব বলেন, যারা দীর্ঘদিন বিএনপির পাশে থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতিও সহমর্মী হতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি ফেনীর ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির বিকাশে কার্যকর ভূমিকা রেখে জেলার সার্বিক উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে অবদান রাখবে।
অনুষ্ঠানে সদর উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব হওয়ায় নুর হোসেন সেলিমকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার কমিটিকেও শুভেচ্ছা জানান ফেনী সমিতি যুক্তরাষ্ট্র শাখা সভাপতি রফিকুল ইসলাম।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |