| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী বড় মসজিদ রোড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 24-07-2026 ইং
  • 13 বার পঠিত
ফেনী বড় মসজিদ রোড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ছবির ক্যাপশন: ফেনী বড় মসজিদ রোড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


স্টাফ রিপোর্টার:

ফেনী বড় মসজিদ রোড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ফেনীর দাউদপুল সংলগ্ন কিকস অব ফেনী টার্ফে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াঙ্গন, ব্যবসায়ী ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পিপুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ও স্টার লাইন গ্রুপের পরিচালক মো. মাঈন উদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন হেলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু আহমেদ আবু, শিক্ষাবিদ আবদুল হাইয়ুম জুয়েল, ব্যবসায়ী ইমাম উদ্দিন ইমাম, নিশাদ আদনানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। তারা এ ধরনের আয়োজনকে তরুণদের প্রতিভা বিকাশ এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group