| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে জুলাই সনদ, গণভোট বাস্তবায়ন সংক্রান্ত ১১ দলীয় জোটের সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 14-07-2026 ইং
  • 36 বার পঠিত
ফেনীতে জুলাই সনদ, গণভোট বাস্তবায়ন সংক্রান্ত  ১১ দলীয় জোটের সেমিনার অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ফেনীতে জুলাই সনদ, গণভোট বাস্তবায়ন সংক্রান্ত ১১ দলীয় জোটের সেমিনার অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি: 

ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটেরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

১১ দলীয় জোটের ফেনী জেলার আয়োজনে গতকাল সোমবার বিকেলে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

প্রধান বক্তা ছিলেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীর মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা আব্দুর রহীমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জামায়াতের কুমিল্লা অঞ্চল টিমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারী ডাক্তার ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এডভোকেট এস এম কামাল উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র ফেনী জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত, এবি পার্টির ফেনী জেলা সভাপতি মাস্টার আহসান উল্লাহ, খেলাফতে মজলিস ফেনী জেলার সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম, এনসিপির ফেনী জেলা সদস্য সচিব শাহ ওয়ালিউল্লাহ মানিক, বিডিপির ফেনী জেলা সেক্রেটারী মোঃ ইসমাইল, জাগপার জেলা সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন ও ফেনী শহর শিবিরের সভাপতি শফিকুল ইসলাম।

সেমিনারে সংশ্লিষ্ট বিষয়ের উপর সরকারী দলের ভূমিকা, এই মুহূর্তে ১১ দলের করনীয়সহ নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। 


বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থান ভুলে গেছে 

- গোলাম পরওয়ার


স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মানুষ তাজা প্রাণ, আর রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। কিন্তু দিন গড়ানোর সাথে সাথে বর্তমান সরকার সে কথা ভুলে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই অভ্যুত্থান ভুলে গিয়ে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে। বিএনপির মুখে এক, অন্তরে ভিন্ন আর বাস্তবে আরেক রূপ দেখতে পাচ্ছে জনগণ। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সংসদ ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

গতকাল সোমবার বিকেলে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে ১১ দলীয় জোটের ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপি দ্বি-চারিতাপূর্ণ আচরণ করছে। গণভোটের রায় বাস্তবায়নে কালক্ষেপণ করা হলে দেশ আবারও সংঘাতের দিকে চলে যেতে পারে বলে। মানুষের গণভোটের গণরায়কে না মেনে নিজেরাই জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। এখনো সময় আছে পার্লামেন্টে আলোচনা করুন, সংবিধান সংস্কারের বিশেষ কমিটি গঠন করুন, সংবিধান সংস্কার পরিষদের বিশেষ বৈঠক ডাকুন। আপনারা এটি সংসদে নিষ্পত্তি না করে রাজপথে নিয়ে যেতে চান, বিরোধী দল গুলোকে এক করে অথবা গণভোটে ৭০ ভাগ জনগণের সাথে নিয়ে আমরা রাজপথে নামবে বলেও হুমকি দেন তিনি। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এছাড়াও সেমিনারে ফেনীতে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 


জুলাই সনদ, গণভোট ও ৩১ দফা লঙ্ঘন করছে বিএনপি

- ব্যারিস্টার ফুয়াদ

শহর প্রতিনিধি: 

বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে বারবার বেইমানি করছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, বিএনপির প্রস্তাব ও পরামর্শের ভিত্তিতেই গণভোটের অধ্যাদেশ ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ এখন গণভোটের গণরায় নিয়ে দলটি কোনো কথা বলছে না।

গতকাল সোমবার বিকেলে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে ১১ দলীয় জোট আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটে বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মধ্যেও ইতোমধ্যে ৬ থেকে ৭টি দফা লঙ্ঘন করেছে। ৩১ দফার প্রথম দফায় সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা বলা হয়েছিল। কিন্তু এখন তারা সংবিধান সংস্কারের বিষয়টি এড়িয়ে যাচ্ছে।

তিনি বলেন, যারা জুলাই সনদের পাশাপাশি নিজেদের দেওয়া ৩১ দফাও লঙ্ঘন করে, তারা কীভাবে মানুষের দুঃখ-কষ্ট লাঘব করবে, তা বোধগম্য নয়।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ইতিহাসের ধারায় জাতীয়তাবাদের যে রাজনীতি ছিল এবং শহীদ জিয়ার যে আদর্শিক রাজনীতি ছিল, তা থেকে আপনারা অনেক দূরে সরে গেছেন। সঠিক রাজনীতির পথে ফিরে আসার আহ্বান জানাই। অন্যথায় জুলাই গণঅভ্যুত্থানের মতো আরেকটি গণঅভ্যুত্থান ফিরে আসতে পারে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সেমিনারে ফেনী জেলার ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group