| বঙ্গাব্দ
ad728
ad728

জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে ১১ দলীয় জোটের সেমিনার জুলাই সনদের পক্ষে অবস্থান না নেওয়া মানে গণঅভ্যুত্থানকে অস্বীকার করা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-07-2026 ইং
  • 15 বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে ১১ দলীয় জোটের সেমিনার  জুলাই সনদের পক্ষে অবস্থান না নেওয়া মানে গণঅভ্যুত্থানকে অস্বীকার করা
ছবির ক্যাপশন: জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে ১১ দলীয় জোটের সেমিনার জুলাই সনদের পক্ষে অবস্থান না নেওয়া মানে গণঅভ্যুত্থানকে অস্বীকার করা


স্টাফ রিপোর্টার:

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীতে আয়োজিত ১১ দলীয় জোটের সেমিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, "জুলাই সনদের পক্ষে অবস্থান না নেওয়া মানে জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করা। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশের মানুষ আবারও শোষণের শিকার হবে। প্রয়োজন হলে এ দাবিতে আবারও গণঅভ্যুত্থান সৃষ্টি হবে।"

তিনি গতকাল সোমবার বিকেলে ফেনী শহরের একটি কনভেনশন হলে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় জোট আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কারের বিষয়ে ঐকমত্য গড়ে উঠলেও বিএনপি সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়ে জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। সরকার গঠনের পর দলটি সংস্কারের প্রশ্নে অবস্থান পরিবর্তন করেছে বলেও তিনি অভিযোগ করেন। তাঁর ভাষ্য, বিএনপির লক্ষ্য ছিল গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করা। প্রধানমন্ত্রী সম্মতি দিলে প্রস্তাবগুলো গ্রহণ করা হবে, অন্যথায় তা জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে আপত্তি তোলা হয়েছে, সেগুলো বাস্তবায়ন না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। জাতীয় নির্বাচনে ৭০ শতাংশ গণভোটের সমর্থন এবং জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না হলে দেশে আবারও বৈষম্য ও শোষণ ফিরে আসবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, সংসদের প্রথম অধিবেশনের ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা থাকলেও তা করা হয়নি। পরিবর্তে সংস্কার কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রকৃত সংস্কারের বিকল্প হতে পারে না। তিনি বলেন, "সংবিধান পরিবর্তনের কথা বলা হলেও গণভোট বাস্তবায়ন না করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। সরকার চাইলেও এখনো সংসদে এ বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব। 

সভায় জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, একেএম শামসুদ্দিন, অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

সেমিনারে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ। স্বাগত বক্তব্য দেন এবি পার্টি ফেনী জেলা শাখার সদস্য সচিব সহকারী অধ্যাপক ফজলুল হক।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম, এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি মো. ইসমাইল, জাকপার কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক সাইফ উদ্দিন, শহর ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমাম হোসেন আরমান।

সেমিনারে জুলাই গণঅভ্যুত্থানে ফেনীর শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ১১ দলীয় জোটের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group