| বঙ্গাব্দ
ad728
ad728

দাগনভূঞায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-07-2026 ইং
  • 16 বার পঠিত
দাগনভূঞায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
ছবির ক্যাপশন: দাগনভূঞায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত


দাগনভূঞা প্রতিনিধি:

দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালায়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল আফছারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, মাতুভূঞা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ সায়েম উল্যাহ ও পরিবার কল্যাণ পরিদর্শক শাহ তাজমুল হোসেন।

শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ সায়েম উল্যাহ, পরিবার কল্যাণ পরিদর্শকা রৌশন আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শক শাহ তাজমুল, পরিবার কল্যাণ সহকারী যমুনা রানী, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র জায়লস্কর ইউনিয়নকে ক্রেস্ট ও সনদ দিয়ে পুরস্কৃত করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group