ছাগলনাইয়া প্রতিনিধি:
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ছাগলনাইয়ায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ঋণ ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ছাগলনাইয়া উপজেলা কার্যালয়ের যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, নারী উদ্যোক্তা, যুব প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে বিআরডিবির হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিআরডিবির চেয়ারম্যান জাফর হোসেন মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল মোমিন ভূঞা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জলি রানী দাশ, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ মামুন, পরিচালক দেলোয়ার হোসেন রাজিব, শহীদ উল্যাহ রানা, আজাদ হোসেন এবং মাঠ সংগঠক রফিকুল ইসলাম পাটোয়ারী।
বক্তারা গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমে বিআরডিবির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে বিআরডিবির সদস্যদের মাঝে ঋণ বিতরণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |