| বঙ্গাব্দ
ad728
ad728

৫ বছর পর ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের কমিটি সভাপতি সমীর কর, সম্পাদক শান্তি চৌধুরী

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 03-07-2026 ইং
  • 9 বার পঠিত
৫ বছর পর ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের কমিটি সভাপতি সমীর কর, সম্পাদক শান্তি চৌধুরী
ছবির ক্যাপশন: ৫ বছর পর ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের কমিটি সভাপতি সমীর কর, সম্পাদক শান্তি চৌধুরী

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৫ বছর পর ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য গঠিত নতুন কমিটিতে অ্যাডভোকেট সমীর কর সভাপতি এবং শান্তি রঞ্জন চৌধুরী সাধারণ সম্পাদক ও সুরঞ্জিত নাগ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) বিকেলে ফেনী শহরের ঐতিহ্যবাহী জয়কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী অধিবেশনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মানিক লাল দাস, অনিল নাথ, হরিপদ সাহা ও সহদেব দাস। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিপুল শর্মা, মরণ মজুমদার ও মঞ্জু রানী দেবী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুরঞ্জিত নাগ। এর আগে সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর সম্মেলনের উদ্বোধন করেন। জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হীরা লাল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সহ-সভাপতি ডি.এন. চ্যাটার্জি, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কিশোর কুমার বসু রায় চৌধুরী (পিন্টু)। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন করের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, জেলা পূজা কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ভূপাল চন্দ্র ভৌমিক এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের সভাপতি জীবন আচার্য্য। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এরআগে, ২০২১ সালে সম্মেলনের মধ্য দিয়ে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের ২ বছর মেয়াদী কমিটি গঠন হয়। ওই কমিটিতে শুসেন চন্দ্র শীল সভাপতি ও অনীল নাথ সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০২৪ সালের গণঅভ্যূত্থানের পর পূজা উদযাপন পরিষদের সভাপতির দায়িত্বে থাকা ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল আত্মগোপনে চলে যাওয়ার পর হিরা লাল চক্রবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group