| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজীতে প্রণোদনা পেলো ৬৬৩১ কৃষক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 30-06-2026 ইং
  • 8 বার পঠিত
সোনাগাজীতে প্রণোদনা পেলো ৬৬৩১ কৃষক
ছবির ক্যাপশন: সোনাগাজীতে প্রণোদনা পেলো ৬৬৩১ কৃষক


সোনাগাজী প্রতিনিধি:

সোনাগাজীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার বীজ ও চারা অনুদান পেয়েছে ৬৬৩১ জন প্রান্তিক কৃষক।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর অতিরিক্ত উপ-পরিচালক মাসুদ হোসেন।

উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগের সার্বিক তত্বাবধায়নে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমবায় অফিসার মোঃ হানিফ, সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু,  ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক  সামছুদ্দিন খোকন, পৌরসভা বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞাঁ। 

এসময় উপকারভোগী কৃষকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন, সাংবাদিক ও কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group