সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার বীজ ও চারা অনুদান পেয়েছে ৬৬৩১ জন প্রান্তিক কৃষক।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর অতিরিক্ত উপ-পরিচালক মাসুদ হোসেন।
উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগের সার্বিক তত্বাবধায়নে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমবায় অফিসার মোঃ হানিফ, সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু, ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, পৌরসভা বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞাঁ।
এসময় উপকারভোগী কৃষকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন, সাংবাদিক ও কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |