| বঙ্গাব্দ
ad728
ad728

জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য অভিযুক্ত যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 30-06-2026 ইং
  • 12 বার পঠিত
জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য   অভিযুক্ত যুবক গ্রেপ্তার
ছবির ক্যাপশন: জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য অভিযুক্ত যুবক গ্রেপ্তার


দাগনভূঞা প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করেছে দাগনভূঞা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোসলেহ উদ্দিন জনি (২৩)। তিনি ২নং রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর মৌলভী বাড়ির  মৃত মো. মোস্তফার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান-এর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ২৯ জুন বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ওসি ফয়জুল আজিম নোমান বলেন: "সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে নিয়ে কুরুচিপূর্ণ, মানহানিকর বা আইনবিরোধী মন্তব্য করলে তা আইনের আওতায় আনা হবে। অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল ও সংযত থাকার আহ্বান জানাচ্ছি।"

পুলিশ জানিয়েছে, অনলাইন প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় বা কোনো ব্যক্তির সম্মানহানি ঘটে-এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group