| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে জেলা প্রশাসকের সাথে ওলামায়ে কেরামের মতবিনিময় হিযবুত তাওহীদ নিষিদ্ধকরণসহ ৩ দাবি উত্থাপন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 17-06-2026 ইং
  • 972 বার পঠিত
ফেনীতে জেলা প্রশাসকের সাথে ওলামায়ে কেরামের মতবিনিময়  হিযবুত তাওহীদ নিষিদ্ধকরণসহ ৩ দাবি উত্থাপন
ছবির ক্যাপশন: ফেনীতে জেলা প্রশাসকের সাথে ওলামায়ে কেরামের মতবিনিময় হিযবুত তাওহীদ নিষিদ্ধকরণসহ ৩ দাবি উত্থাপন


শহর প্রতিনিধি: 

ফেনীতে হিযবুত তাওহীদের কার্যক্রম ও প্রকাশনা সমূহ এবং তাদের নতুন ধর্মের ইসলামের নামে প্রচার নিষিদ্ধ করণসহ ৩টি দাবীতে জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম জেলা প্রশাসক মনিরা হকের সাথে মতবিনিময় করেছেন। বুধবার বিকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময়কালে ওলামায়ে কেরামের পক্ষ থেকে জেলা প্রশাসককে লিখিত আকারে এসব দাবী তুলে ধরা হয়।   

বাতিল প্রতিরোধ আন্দোলন ফেনীর সভাপতি মাওলানা মুমিনুল হক জাদিদের নেতৃত্বে মতবিনিময়ে অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতী ইউসুফ কাসেমী, হেফাজত সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, জামিয়া রশিদিয়া ফেনীর পরিচালক মুফতী ফয়জুল্লাহ, শর্শদি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ইসমাইল হায়দার, দারুল উলুম আল হোসাইনিয়া ওলামা বাজার মাদ্রাসার সহকারী পরিচালক শায়খ মিজানুর রহমান, লালপোল সুলতানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারী মুহাম্মাদ কাসেম, জামেয়া এমদাদিয়া মধুয়াই মাদ্রাসার পরিচালক মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া, শায়খুল হাদীস মাওলানা আব্দুর রাজ্জাক, কোর্ট মসজিদের ইমাম মাওলানা মীর হোসাইন, ফেনী বড় মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ, মাওলানা নুরুল করিম, মাওলানা একরামুল হক ভূঁইয়া, মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, মাওলানা মোজাফফর আহমদ জাফরী, মাওলানা নাজমুল আলম প্রমূখ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group