| বঙ্গাব্দ
ad728
ad728

ইউসিবি ব্যাংক ফেনী শাখার উদ্যোগে এসএমই গ্রাহকদের সাথে মতবিনিময়

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 17-06-2026 ইং
  • 2911 বার পঠিত
ইউসিবি ব্যাংক ফেনী শাখার উদ্যোগে এসএমই গ্রাহকদের সাথে মতবিনিময়
ছবির ক্যাপশন: ইউসিবি ব্যাংক ফেনী শাখার উদ্যোগে এসএমই গ্রাহকদের সাথে মতবিনিময়


শহর প্রতিনিধি:

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর ফেনী শাখার উদ্যোগে এসএমই গ্রাহকদের সাথে ব্যবসায়িক উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল মঙ্গলবার বিকালে ফেনী শহরের কলেজ শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান (শহীদ মার্কেট) এর ২য় তলায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়| 

এতে ইউসিবি ব্যাংক ফেনী শাখার ম্যানেজার আনিছুর রহমানের সভাপতিত্বে ও ম্যানেজার (অপারেশন) সুমন পালের ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন, ব্যাংকটির সাবেক ফেনী শাখার ম্যানেজার নাসিমুল ইসলাম| বক্তব্য রাখেন, শহর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আশ্রাফুল হয়দার রিংকু, ধর্ম বিষয়ক সম্পাদক দিপক পাল, যুগ্ন সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, ফেনী জেলা কেমিস্ট এন্ড ডাগিস্ট সমিতির সিনিয়র সহ সভাপতি এমদাদুল  হাসান  বিপ্লব, শহীদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি একেএম আবদুল্লাহ জিন্নাহ, গ্যান্ড হক টাওয়ারের পরিচালক ইমনুল হক, সুলতান মাহমুদ হর্কাস মার্কেট ব্যবসায়ী সমিতির আহবায়ক ওমর ফারুক প্রমূখ| এছাড়াও মতবিনিময় সভায় ফেনী শহরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতা ও এসএমই গ্রাহকরা ব্যাংকিং কার্যক্রমে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন| 

সভাপতির বক্তব্যে ব্যাংটির ফেনী শাখার ম্যানেজার আনিছুর রহমান বলেন, ১৯৮৩ সাল থেকে আমাদের ব্যাংকটি দেশের মানুষের আর্থিক কার্যক্রমে বিশ^স্তা অর্জন করেছে| গ্রাহকদের আন্তরিক সেবা দিতে আমাদের শাখার সকল কর্মকর্তা কর্মচারী সদা প্রস্তুুত রয়েছি| সুনামের সাথে আর্থিক সেবা কার্যক্রমের এ ধারা অব্যাহত রাখতে আমরা ফেনীর সকল গ্রাহক এবং ফেনী বাসীর সহযোগিতা চাই|


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group